রবিবার ২১শে জুন, ২০২৬ ৭ই আষাঢ়, ১৪৩৩

বাগবাড়ি গ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে বিধবা নারীর আত্ম-হত্যা

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়ার আদমদীঘি উপজেলার, বাগবাড়ি গ্রামে মর্জিনা বেগম নামে এক বিধবা নারী বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। (২০ জুন শনিবার) রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত মর্জিনা বেগম (৫৩) উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বাগবাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই নারীর স্বামী মারা যান। এরপর থেকে দুই ছেলেসন্তান নিয়ে তিনি স্বামীর বাড়িতেই থাকতেন। বড় ছেলে মুক্তার হোসেন প্রবাসে থাকেন এবং ছোট ছেলে সানোয়ার হোসেন বাড়িতেই থাকেন।
শনিবার বিকেল ৪ টার দিকে সবার অজান্তে মর্জিনা বেগম নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে শুরু করেন। এ সময় ছেলে সানোয়ার ও তার স্ত্রী দেখতে পেয়ে তাকে সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ সদর হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে পথেই তিনি মারা যান।নখবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,কামরুজ্জামান মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাগবাড়ি গ্রামে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে বিধবা নারীর আত্ম-হত্যা

২১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top