সোমবার ২২শে জুন, ২০২৬ ৮ই আষাঢ়, ১৪৩৩

হরিণাকুণ্ডুতে স্কুল ছাত্রীর আত্মহনন, পরিবার বলছে মানসিক অসুস্থতা

[print_bangla]

মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সুবর্ণা খাতুন (১৫) নামের এক স্কুল ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার সোহাগপুর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত সুবর্ণা স্থানীয় তোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সুবর্ণা নিজের শয়নকক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সকাল ৯টার দিকে দীর্ঘক্ষণ ঘর বন্ধ দেখে বাবা জাহিদুল ইসলামের সন্দেহ হয়। তিনি সুবর্ণাকে অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সাথে সুবর্ণাকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহতের মা লিপিকা খাতুন জানান, সুবর্ণা ছোটবেলা থেকেই কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিল। তবে ঠিক কী কারণে সে আজ এই পথ বেছে নিয়েছে, তা পরিবার নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার এবং পোড়াহাটি ক্যাম্প ইনচার্জ আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁদের প্রাথমিক তদন্ত শেষে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্কুলছাত্রীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হরিণাকুণ্ডুতে স্কুল ছাত্রীর আত্মহনন, পরিবার বলছে মানসিক অসুস্থতা

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top