সোমবার ২২শে জুন, ২০২৬ ৮ই আষাঢ়, ১৪৩৩

আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাকিব হোসেন গ্রেফতার

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়া পুলিশ সুপার দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, আদমদীঘি সার্কেল অফিসার মো. আসিফ হোসেন এবং আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে, সোমবার (২২ জুন ) আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানাধীন আদমদীঘি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত তালসন গ্রামের কালিবাড়ি মোড়ের জনৈক উদ্দিন’র চায়ের দোকানের পিছনে ১ নং আসামীর নেতৃত্বে বিভিন্ন এলাকা হইতে আসা অনুমান ৩৫ জন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগ’র উচ্ছৃঙ্খল নেতাকর্মী আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আদমদীঘি থানা এলাকাসহ বগুড়া জেলার যে কোন স্থানে নাশকতা এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করিয়া দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে বর্তমান প্রতিষ্ঠিত সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একত্রিত হওযার সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে পৌছে আসামী মো. সাকিব হোসেন (২৯), সভাপতি, আদমদীঘি উপজেলা ছাত্রলীগ, পিতা-মো. ওসমান, সাং-তালশন, ইউপি-আদমদীঘি সদর, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া কে ১৫ ফিট বাই ৩ ফিট সাইজের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের একটি রঙ্গিন ব্যানার সহ গ্রেফতার করে থানায় এজাহার দায়ের করলে আদমদীঘি থানার মামলা নং-২০, তারিখ-২২/০৬/২০২৬ খ্রি, ধারা- 15 (3) The Special Powers Act, 1974; তৎসহ ২৬ (২)/২৭ (২) সাইবার সুরক্ষা আইন, ২০২৬ রুজু করা হয়।
এ বিষয়ে আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃত-১ জন আসামী মো. সাকিব হোসেনকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বগুড়া জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাকিব হোসেন গ্রেফতার

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top