
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জে অসহায় ও নিম্নআয়ের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলায় ২৫০ টি ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রিভারভিউ আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত উক্ত বিতরণ কার্যক্রম কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন “দোস্ত এইড” এর অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব ছিলেন, দোস্ত এইড সিরাজগঞ্জের কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। সিরাজগঞ্জ ভলেন্টিয়ার টিমের উপদেষ্টা-মতিয়ার রহমান আকন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সম্বলিত ৪৩’কেজি ওজনের ফুডপ্যাকেটগুলো প্রতিটি পরিবারের জন্য নিরাপদ খাদ্য ও পুষ্টির চহিদা পূরণ করবে। জে/এ
