বুধবার ২৪শে জুন, ২০২৬ ১০ই আষাঢ়, ১৪৩৩

ফাইনাল পর্যন্ত যেসব দলকে পেতে পারে আর্জেন্টিনা…

[print_bangla]

অনলাইন ডেক্স:

জমে উঠছে ফিফা বিশ্বকাপ২০২৬। এরইমধ্যে প্রিয়দল নকআউট পর্বে কোন দলের সাথে খেলতে পারে এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও এখনো গ্রুপ পর্বের ম্যাচগুলো এখনো শেষ হয়নি। আজকে দেখে নেবো প্রিয়দল আর্জেন্টিনার সামনে কোন দল পড়ছে।
সমীকরণ বলছে স্পেনের কাছে উরুগুয়ে হারলে, সমীকরণ কেপ ভার্দে কিংবা সৌদি আরবকে নকআউটের শেষ-৩২ রাউন্ডে পাবে আর্জেন্টিনা! সমীকরণ তো কথার মতো মিলে যাওয়ার বিষয় নয়, বললেই মিলে গেল! তবে মিলেও তো যেতে পারে।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই নকআউট পর্ব (রাউন্ড অব ৩২) নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা খেলবে “এইচ” গ্রুপের রানার্সআপের সাথে। এই মুহূর্তে ‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। বর্তমানে টেবিলের যা অবস্থা, তাতে সমীকরণটা বেশ রোমাঞ্চকর এক মোড় নিয়েছে।
‘এইচ’ গ্রুপের বর্তমান চিত্র- দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। সমান ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে উরুগুয়ে ও কেপ ভার্দে। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সৌদি আরব। ফলে শেষ ম্যাচের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার ভাগ্য।
যে দলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা?
স্পেনের বিপক্ষে যদি উরুগুয়ে তাদের শেষ ম্যাচে জেতে, সৌদি আরবের বিপক্ষে কেপ ভার্দে ড্র করে বা হেরে যায়, তবে স্পেন রানার্সআপ হতে পারে (যদি তারা শেষ ম্যাচে হেরে যায়)। আবার কেপ ভার্দে যদি ৪ বা তার বেশি গোলের ব্যবধানে জিতে যায় এবং উরুগুয়ে ড্র করে, সেক্ষেত্রেও স্পেনের রানার্সআপ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি উরুগুয়ে ও কেপ ভার্দে—উভয় দলই তাদের শেষ ম্যাচে জয় পায়, তবে গোল ব্যবধান, ফেয়ার প্লে বা মুখোমুখি লড়াইয়ের জটিল সমীকরণে যে দল দ্বিতীয় হবে, তারাই খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। আবার দুটি ম্যাচই যদি ড্র হয়, তবে উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যেই দ্বিতীয় স্থান নির্ধারণী লড়াই হবে।
আবার উরুগুয়ে যদি নিজেদের শেষ ম্যাচে জিততে না পারে এবং সৌদি আরব তাদের ম্যাচে জয় তুলে নেয়, তবে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ হতে পারে মধ্যপ্রাচ্যের দেশটি। সে পর্যন্ত অপেক্ষা ফুটবল ভক্তদের।
কোয়ার্টার ও সেমিফাইনালের সম্ভাব্য রোডম্যাপ।
রাউন্ড অব ৩২-এর বাধা পার হতে পারলে স্কালোনির দল শেষ ১৬-তে মুখোমুখি হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইরান বা বেলজিয়ামের মতো দলের।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে পড়তে পারে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল (যদি তারা কলম্বিয়াকে টপকে গ্রুপ সেরা হয়) অথবা সুইজারল্যান্ড ও কানাডার মধ্যকার যেকোনো এক দল।
আসল রোমাঞ্চ লুকিয়ে আছে সেমিফাইনালে। আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এগিয়ে যায়, তবে শেষ চারে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল কিংবা শক্তিশালী ইংল্যান্ড।
ফাইনালের আগে দেখা হবে না ফ্রান্স-জার্মানির সঙ্গে। ব্র্যাকেটের বর্তমান কাঠামো অনুযায়ী, আর্জেন্টিনা যদি টেবিলের শীর্ষস্থান ধরে রেখে ফাইনালে ওঠে, তবে মেগা ফাইনালের আগে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস কিংবা স্পেনের (যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়) মুখোমুখি হতে হবে না মেসি-মার্তিনেজদের। এই দলগুলোর সঙ্গে আর্জেন্টিনার দেখা হওয়ার একমাত্র সম্ভাবনা কেবল স্বপ্নের ফাইনালে।
এখন দেখার বিষয়, শেষ ষোলোর টিকিট কাটার লড়াইয়ে কোন দল আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জটি লুফে নেয়।
এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফাইনাল পর্যন্ত যেসব দলকে পেতে পারে আর্জেন্টিনা...

২৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top