বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভায় দিকনির্দেশনা প্রদান করেন, আদমদীঘি থানা ওসি

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বাল্যবিবাহ, আত্মহত্যা, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা প্রদান করেন আদমদীঘি থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে বাল্যবিবাহ, আত্মহত্যা, অপহরণ, ইভ টিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের, বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠান সভায় বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্রীরা অংশগ্রহণ করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্যে প্রদান করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া। আদমদীঘি থানা ওসি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল, আত্মহত্যার ভয়াবহ পরিণতি, অপহরণ ও ইভ টিজিং প্রতিরোধে করণীয় এবং মোবাইল ফোনের দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, হয়রানি বা অপরাধমূলক ঘটনার বিষয়ে দ্রুত অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সচেতন নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিনাহালি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস. এম. জুয়েল রানা, কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভায় দিকনির্দেশনা প্রদান করেন, আদমদীঘি থানা ওসি

২৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top