বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

তানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজ

[print_bangla]

ওবাইদুর রহমান সুজন,
তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোরে শিক্ষক কর্মচারী কল্যান সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় সভা। সমিতির সভাপতি ও নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা সাবেক মেয়র জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। সমিতির সাধারণ সম্পাদক চাদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব ও সাংগঠনিক সম্পাদক জুমারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন পলশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল ইসলাম, থানার তদন্ত ওসি মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, উপজেলা বিএনপি সাবেক সভাপতি,সরনজাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক খান, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, কলমা ইউপি সভাপতি মোস্তাফিজুর রহমান, তালন্দ ইউপি সভাপতি শামসুদ্দিন, চান্দুড়িয়া ইউপি সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, তানোর পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, শিক্ষক সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সম্পাদক আসলাম উদ্দিন, সাবেক নেতা রাম কমল সাহা, বনকেশর স্কুলের প্রধান শিক্ষক আলহাজ আব্দুল হামিদ প্রমুখ। এ সময় উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা সাবেক মেয়র বলেন, আপনারা জাতি গড়ার কারিগরি। কোন দলবাজি করবেন না। আপনাদের প্রদান কাজ শিক্ষা নিয়ে। কিভাবে নিজের প্রতিষ্ঠানের ফলাফল ভালো হবে, কি করলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে সে বিষয়ে নজর রাখতে হবে। কোন চাঁদাবাজ মামলা বাজরা যেন আপনাদের আশ্রয় প্রশ্রয়ে না আসতে পারে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

তানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজ

২৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top