
ঝালকাঠি প্রতিনিধি-
বাংলা লোক সংস্কৃতির গীতিকার, সুরকার ও বিটিভির এবং বাংলাদেশ বেতারের নিয়মিত কন্ঠশিল্পী হিসেবে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ স্বরলিপি সাংস্কৃতিক সংগঠন, এটিএন বাংলা, দৈনিক সমাচার পত্রিকা ও প্যারিস-ফ্রান্স সাংস্কৃতিক সংস্থার যৌথ আয়োজনে বাংলাদেশের প্রবিণ বরেণ্য সংগীত শিল্পী, সনামধন্য গীতিকার-সুরকার ও চলচিত্রকারদের উপস্থিতিতে ২৫ জুন-২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেগুন বাগীচার কচি-কাঁচা মিলনায়তনে এ-সম্মাননা প্রাপ্তি হন। মোসাঃ ছালমা বেগমের (বাউল ছালমার) এ পর্যন্ত অর্জনের অংশ বিশেষ নিম্নরূপ-
★ নিজ এলাকার জনপ্রিয় নারী ইউপি সদস্য পদ।
★ উপজেলা শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী ও নির্বাহী সদস্য।
★ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
★ বাংলাদেশ টেলিভিশনে দুইটি বিষয়ের উপর নিয়মিত কণ্ঠশিল্পী।
★ বাংলাদেশ বেতার বরিশালের নিয়মিত বাউল কণ্ঠশিল্পী।
★ বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য।
★ নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “বাউল ছালমা শিল্পী গোষ্ঠী” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, (উক্ত সংগঠনটিও বিটির তালিকাভুক্ত)।
★ উপজেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক।
★ জেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য।
★ রাজাপুর সাংবাদিক ক্লাবের নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা।
★ সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী ক্যাটাগরিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ “জয়িতা”।
এ ছাড়াও স্থানীয় বহু স্বেচ্ছাসেবী, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। ছালমা বেগম বিগত ২০২৪ খ্রি. সনের উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ৬ জন হেবিওয়েড প্রতিদন্ডী প্রার্থীর মধ্যে “কলস” প্রতিক নিয়ে বিনা ব্যানার, পোষ্টার, লিপলেট ও কেন্দ্রে এজেন্ট ছাড়া-ই নিকটতম প্রতিদন্ডী হতে সক্ষম হয়েছেন।
প্রতিবেদককে বাউল ছালমা বলেন যে, আমি নিতান্ত পল্লি থেকে উঠে আসা এক দরিদ্র নারী, সহজ-স্বরল ভাবে আমার চলাচল, অসহায় মানুষের সেবাকরা-ই আমার নেশা। আর যতদিন বেঁচে থাকব ততদিন-ই এভাবেই বেঁচে থাকার ইচ্ছে। জে/এ
