রবিবার ২৮শে জুন, ২০২৬ ১৪ই আষাঢ়, ১৪৩৩

মহাদেবপুরে এনএসডিএস এর “উন্নয়নের শিক্ষা” প্রকল্পে কেন্দ্রীয় প্রতিনিধি টিম পরিদর্শন

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

শুক্রবার (২৬ জুন) নওগাঁর জেলার, মহাদেবপুর উপজেলার, উত্তর ইউনিয়নের শিবরাম দহপাড়া গ্রামে এন এস ডি এস এর “উন্নয়নে শিক্ষা “প্রকল্পের কেন্দ্রীয় প্রতিনিধি টিম সরেজমিনে পরিদর্শন করেন। এনএসডিএস এর মহাসচিব মো. আব্দুল আলীমের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি এই পরিদর্শনে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা আদিবাসী পল্লীর প্রতিটি পাড়া ঘুরে দেখেন এবং স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (মুন্ডা, ওরাও, সাঁওতাল, পাহান, মাহেরী ও বর্মন) পরিবারের সাথে সরাসরি মত বিনিময় করেন। এ সময় আদিবাসী জনগোষ্ঠীর বাসস্থান, বিশুদ্ধ খাবার পানি, স্যানিটেশন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবহার সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া স্থানীয় মাটির ঘর তাদের সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় মত বিনিময় ও প্রতিনিধি দলের প্রধান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মূল ধারার উন্নয়ন সম্পৃক্ত করা এবং তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি টিকিয়ে রাখার সরকারের অগ্রাধিকার, এই পল্লী মানুষের টেকসই উন্নয়ন, নারীদের কর্মসংস্থান এবং তরুণদের আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বন করতে খুব শীঘ্রই বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার শাখার উপ কমিটির সভাপতি মো. আল মামুন সাধারণ সম্পাদক ড. হারুনুর রশিদ, এন এস ডি এস এর নির্বাহী সদস্য নুর রায়হান, মো. আকরাম হোসেন, কুড়িগ্রাম জেলার উপ- কমিটির সভাপতি মোঃ মোকছেদুর রহমান, নওগাঁ জেলার সমন্বয় এবং বগুড়ার বিশিষ্ট সাংবাদিক এম আব্দুর রাজ্জাক।
এ ছাড়াও শিবরামপুর গ্রামের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর প্রধান হীরেন পাহান (ঠুমা) দহপাড়া গ্রামের প্রধান গণেশ পাহান সহ ধর্মপুর গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া এ দিনে মতবিনিময় ও পরিদর্শন শেষে ৫০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মহাদেবপুরে এনএসডিএস এর "উন্নয়নের শিক্ষা" প্রকল্পে কেন্দ্রীয় প্রতিনিধি টিম পরিদর্শন

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top