রবিবার ২৮শে জুন, ২০২৬ ১৪ই আষাঢ়, ১৪৩৩

শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনের সভাপতি নির্বাচিত হলেন মোঃ শফিকুল ইসলাম বুলবুল

[print_bangla]

 

ইউসুফ হোসেন,
জেলা প্রতিনিধি, নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন-এর এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম বুলবুল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক জারিকৃত এক অফিস আদেশে জানানো হয়, Intermediate and Secondary Education Ordinance, 1961-এর ৬৪ ধারা অনুযায়ী সরকারের পূর্বানুমোদনক্রমে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ১৭ জুন ২০২৬ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শফিকুল ইসলাম বুলবুল। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোঃ রাজু আহমেদ, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ নূরনবী শেখ এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ শফিকুল ইসলাম বুলবুল বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনের সভাপতি নির্বাচিত হলেন মোঃ শফিকুল ইসলাম বুলবুল

২৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top