সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও বৃক্ষরোপণ

[print_bangla]

ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার শেরপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগের অংশ হিসেবে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাব এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করব। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এবং খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কায়কোবাদ। এ সময় উপস্থিত ছিলেন খামারকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক আ. মমিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ, জিয়া পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন,ঝাঁজর পঞ্চশক্তি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান ফারুক, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, মোজাফফর আলী, ফরহাদ হোসেন লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
কর্মসূচির শুরুতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সেমিনার এবং পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে দেশীয় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শেরপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও বৃক্ষরোপণ

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top