সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

হাসিল বটতলায় নিষিদ্ধ রাসায়নিক ও রং মিশিয়ে তৈরি হচ্ছিল চিপস, দুই কারাখানায় জরিমানা

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

নিষিদ্ধ রাসয়ানিক দ্রব্য ও কৃত্রিম রঙ ব্যবহার করে চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই কারখানাকে ১’লাখ ৪০’হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিস্টি তৈরির দায়ে আরও একটি দই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৯ জুন-২০২৬ খ্রি.) দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান এর নেতৃত্বে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মোঃ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়গঞ্জ উপজেলার হাসিল বটতলা এলাকায় মেসার্স ফাতেমা চিপস কারখানা ও মেসার্স নুরনবী চিপস কারখানায় ২ টি কারখানায় কৃত্রিম রঙ, নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে চিপস তৈরি করা হচ্ছিল।সোমবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে দুই কারখানার মালিককে ৭০’হাজার করে মোট ১’লাখ ৪০’হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, অপরদিকে ধানগড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরির অভিযোগে মেসার্স জয়া দধি মিষ্টান ভান্ডার কারখানাকে ২০’হাজার টাকা জরিমানা করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হাসিল বটতলায় নিষিদ্ধ রাসায়নিক ও রং মিশিয়ে তৈরি হচ্ছিল চিপস, দুই কারাখানায় জরিমানা

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top