সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

[print_bangla]

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৯ জুন) ২০২৬ সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.আবু আনাছ,বীর মুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, আফজাল হোসেন, নাজিমুদ্দিন ও এস এম মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় মাদক নিয়ন্ত্রণ, বর্ষাকালে দেশীয় মাছ রক্ষায় অবৈধ রিং ও সূতি জালের ব্যবহার বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top