সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপন কর্মসূচি পালিত

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম কর্তৃক ১ কোটি বৃক্ষরোপনের পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের এই বৃক্ষরোপন অভিযানকে এগিয়ে নিতে এবং সফল করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যার ধারাবাহিকতায় সদর দপ্তর খাগড়াছড়ি রিজিয়ন এর অধীনস্থ মারিশ্যা জোন (২৭ বিজিবি)-কে প্রথম পর্বে ৭,০০০টি ফলজ (লটকোন, সুপারি, জাম, বেল, লেবু, জলপাই, কাঠজাম ও কাঁঠাল) গাছের চারা বরাদ্দ করা হয়েছে। ‘বৃক্ষরোপন অভিযান উপলক্ষে মারিশ্যা জোন(২৭ বিজিবি) এর অধীনস্থ সাজেক পর্যটন এলাকা, তালছড়িপাড়া, ওল্ডলংকরপাড়া, উদয়পুর চাকমাপাড়া, হালিমপুরপাড়া, পানছড়িপাড়া, শীলছাড়পাড়া, খাগড়াছড়ি পাড়া, নলকাটাছড়া পাড়া, লম্বাছড়া, ছোট কংলাক, থলছড়াপাড়া, কমলাপাড়া, ভূইয়াছড়াপাড়া, মাস্টারপাড়া এলাকার সোমবার ২৯ জুন ৪,৫০০টি চারা রোপন করা হয়েছে।
মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ জীবতলা এলাকায় গাছের চারা রোপন করে ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম ‘বৃক্ষরোপন অভিযান-২০২৬’ এর শুভ উদ্বোধন করেন। এ সময়ে মেজর অমিত কুমার সাহা, ভারপ্রাপ্ত অপস অফিসার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, “বৃক্ষরোপন শুধু পরিবেশের জন্য নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতের অবিচ্ছেদ্য অংশ। আজকে আমরা গাছ রোপন করব, তার যত্ন নেব এবং তার পরিচর্যা করব। কারণ এই সবুজ বাংলাদেশই আমাদের কাঙ্খিত স্বপ্নের বাংলাদেশ”। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপন কর্মসূচি পালিত

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top