রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

ধুনটে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে প্রশংসিত যুবদলের নেতাকর্মীরা

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

নিজেদের উদ্যোগ এবং নিজেরাই শ্রম দিয়ে চলাচলের অনুপযোগী অবহেলিত গ্রামীন কাঁচা রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন বগুড়ার ধুনট উপজেলা যুবদলের নেতাকর্মীরা। সোমবার (২৯ জুন) দিনব্যাপী উপজেলার পারলক্ষীপুর-সুলতানহাটা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার গ্রামীন কাঁচা রাস্তাটি সংস্কার করেন যুবদলের শতাধিক নেতাকর্মী। এ কাজে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মাদ আলী জন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু। তাদের এই মহৎ উদ্যোগ প্রশংসিত হচ্ছে উপজেলার সর্বমহলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পারলক্ষীপুর-সুলতানহাটা গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত পড়ে ছিল। রাস্তার বেহাল দশায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। এ রাস্তায় যানবাহন চলাচল অনেকটাই অসম্ভব ছিল। গ্রামবাসির কাছে এই রাস্তা ছিল প্রতিদিনের দুর্ভোগের নাম। এলাকাবাসি দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানালেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় উপজেলা যুবদলের নেতাকর্মীরা নিজেদের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে এগিয়ে আসেন। এই মহৎ উদ্যোগের ফলে এলাকার মানুষের চোখেমুখে আনন্দ ফুটে উঠেছে।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, রাস্তাটিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। জনদুর্ভোগ নিরসনে যুবদলের নেতা কর্মীরা রাস্তাটি মেরামত করে দিয়েছেন। এখন এ এলাকার মানুষ রাস্তাটিতে ঝুঁকি মুক্তভাবে চলাচল করতে পারবে। অটোরিকশার চালক মাইদুল ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটতো। বর্তমানে যে কাজ হয়েছে এখন দুর্ঘটনা কমে আসবে বলে আশা করি। আবুল হোসেন নামে স্থানীয় বাসিন্দা বলেন, আগে এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর ছিল। রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তুলেছে। এজন্য আমরা অনেক খুশি। ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মাদ আলী জন বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে এ রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে ছিল। রাস্তাটি নতুন করে নির্মিত হওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন নাই, তাই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাটি সংস্কারের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে প্রশংসিত যুবদলের নেতাকর্মীরা

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top