রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

কাজিপুরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

[print_bangla]

এনামুল হক:

সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। অনুষ্ঠানে পরীক্ষাগ্রহণের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা  প্রফেসর মোহাম্মদ আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. সহযোগী অধ্যাপক  ড. আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল আলম, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক শিবু চন্দ্র অধিকারী, প্রভাষক রফিকুল ইসলাম। প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এবছর কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে কেন্দ্রে উপজেলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ২৬৩ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে । এরমধ্যে ছেলে ৬১০ জন এবং মেয়ে ৬৫৩ জন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top