শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

দাগনভূঞায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

[print_bangla]

 

আবদুল্লাহ আল মামুন

দাগনভূঞা উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ মাসুদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা ও মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম। এসময় গণমাধ্যমকর্মী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দাগনভূঞায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

০২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top