শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

নিরাপত্তার দায়িত্ব পালনে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার মোতায়েন

[print_bangla]

 

আবদুল্লাহ আল মামুন:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করেছে সরকার।

এ লক্ষ্যে বুধবার (১ জুলাই) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব এর উপস্থিতিতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলার সাথে কিভাবে দায়িত্ব পালন করবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক মোতায়েনকৃত সশস্ত্র আনসার সদস্যদের ব্রিফিং দেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগী ও তাদের স্বজনরাও আরও নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নিরাপত্তার দায়িত্ব পালনে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার মোতায়েন

০২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top