শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

পার্বতীপুরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ ওহাব সরকার আর নেই

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান ও সমাজসেবক এম এ ওহাব সরকার আর নেই। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে রংপুর সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এম এ ওহাব সরকার দীর্ঘ ২৫ বছর পার্বতীপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনের শেষ সময়ে তিনি পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের  সিনিয়র  সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
রাজনীতির পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং একটি এতিমখানার প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত পার্বতীপুর শহরের পুরাতন বাজার জামে মসজিদের নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।তাঁর মৃত্যুতে পার্বতীপুরে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পার্বতীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকেও এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।মরহুম এম এ ওহাব সরকারের বাড়ি পার্বতীপুর পৌর শহরের পুরাতন বাজার রেলগেট এলাকায়। আজ (৩ জুলাই) শুক্রবার বাদ আছর পার্বতীপুর শহীদ ময়দানে জানাজা নামাজ শেষে নামাপাড়া ক্ববরস্থানে তাকে সমাহিত করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পার্বতীপুরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. এ ওহাব সরকার আর নেই

০৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top