শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

সিরাজগঞ্জ মাহমুদপুরে  মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাসরোধে, মারামারি-চুরি বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ড মাহমুদপুরে মাদক বিরোধী কমিটি গঠন প্রসঙ্গে ও মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস রোধে এলাকা ভিত্তিক মারামারি ও চুরি বন্ধে-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ জুলাই-২০২৬) বিকেলে পৌর এলাকার মাহমুদপুর দক্ষিণ পাড়া মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে-স্থানীয় মাতব্বর, সমাজ সেবক চিকিৎসক মাহবুব আলী তালুকদার সভাপতিত্বে-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু এসময়ে তিনি বলেন, মাদক বন্ধে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সমাজের মুরুব্বি, মাতব্বর, সুধীজন, নারী নেত্রীদের নিয়ে ১৫ জন বা ২০ জন বা তার বেশি সদস্য নিয়ে কমিটি গঠন করা হবে এই কমিটির সকলের একইপদ বা ক্ষমতা থাকবে। বিশেষ করে যুবসমাজ মাদক বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ওমর আলী। আরও বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড (মাহমুদ-মাছুমপুর) বিএনপির সভাপতি ইবনে জায়েদ হাসু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, শ্রমিক নেতা শাকিল, স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুক্তারখান, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, গোলাম আজম মন্ডল, মাহমুদ রিক্রেশন ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, যুগান্তর সংসদের পক্ষে সামাইল প্রমুখ। এসময়ে এলাকার স্থানীয় মাতব্বর, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ,  চিকিৎসক, শিক্ষক, শ্রমিক,  ইমাম-মুয়াজ্জিন, তরুণ, যুবক ছাত্র-জনতা একাংশ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জ মাহমুদপুরে  মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাসরোধে, মারামারি-চুরি বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত 

০৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top