মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

উল্লাপাড়ায় দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে এলাকাাসীর সংবর্ধনা

[print_bangla]

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি-

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৬-এ জাতীয় পর্যায়ে দৌড়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিশু রাকিবুল ইসলাম রিফাতকে শনিবার সংবর্ধনা দেওয়া হয়। রিফাত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এই প্রতিযোগিতায় সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের খেলায় ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে রিফাত। একই সঙ্গে দীর্ঘ লাফে অর্জন করে দ্বিতীয় স্থান। উল্লাপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন বেতবাড়ী বিপ্লবী ক্লাব এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা এবং উল্লাপাড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শ্রীকান্ত বাবু বিশ্বাস এতে বিশেষ অতিথি ছিলেন। বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ সাইদুল ইসলাম, বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, বেতবাড়ী বিপ্লবী ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষার্থী সংবর্ধিত রাকিবুল ইসলাম রিফাত ও হুমাইরা তাসনিম তুবা। অনুষ্ঠানে শুরুতে ক্ষুদে দৌড়বিদ রাকিবুল ইসলাম রিফাতকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। পরে অতিথিরা রিফাতের হাতে সফলতা স্মারক, নগদ অর্থ, খেলাধুলার পোশাক ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বেতবাড়ী গ্রামের বাসিন্দা ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উল্লাপাড়ায় দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে এলাকাাসীর সংবর্ধনা

০৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top