রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

বেকারত্বের অভিশাপ ঘুচাতে কারিগরি শিক্ষার বিকল্প নাই- সেলিম রেজা এমপি

[print_bangla]

স্টাফ রিপোর্টার:

“বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করেছেন। কেননা  বেকারত্বর অভিশাপ দূর করতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই বলে মন্তব্য  করেছেন সিরাজগঞ্জ- আসনের সংসদ সদস্য সেলিম রেজা।  শনিবার দুপুরে কাজিপুর উপজেলায় অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  দেশে সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকারের সংখ্যা অনেক উল্লেখ্য করে তিনি বলেন, “ কারিগরি শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না। তারা পাস করার সাথে সাথে যোগ্যতা অনুযায়ী কাজ তারা পান। দেশে এখনও কারখানার বড় বড় পদে বিদেশিরা চাকুরি করছে। কারণ ওসব পদে আমাদের যোগ্য লোক নাই। এ কারণে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে এখানে ভর্তি হয়েছিলে। আজ বিদায় নিচ্ছো। আশা করি সামনে তোমাদের জব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ”

সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর শাহ মোহাম্মদ নুরুল আহসান।

এরপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের গেস্ট অব অনার ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,

মাইক্রো ফাইবার লিমিটেডের ডিজিএম নাজির হোসাইন, কাজিপুর পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, ফিআইও আব্দুর রাজ্জাক, ওসি এলএসডি অলিউর রহমান, মাল্টিন্যাশনাল বায়িং হাউজের পিডিএম ইঞ্জি: মিনহাজ উদ্দিন কাজিপুর উপজেরা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল হাসান ।

পরে  প্রতিষ্ঠানটির  প্রথম ব্যাচের গর্বিত শিক্ষার্থী আব্দুল জিহাদ কারিগরি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাকে অনার অব এক্সিলেন্স এবং অনার অব প্রিন্সিপাল এ্যাওয়ার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

উল্লেখ্য, সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট থেকে এ বছর ২য় ব্যাচে ১৮৭ জন শিক্ষার্থী চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বেকারত্বের অভিশাপ ঘুচাতে কারিগরি শিক্ষার বিকল্প নাই- সেলিম রেজা এমপি

০৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top