
এনামুল হক,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ই জুলাই) কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
কাজিপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী । উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা কামরুল হাসান, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আ্যড. রবিউল হাসান , সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু।
অনুষ্ঠানে চরাঞ্চলের ১৬ টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্স, ডাস্টবিন, পানির ফ্লাস্কসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ/হ