সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ বছর পূর্তি: পানছড়ি আউটলেটে গ্রাহক সেবার এক অনন্য মাইলফলক

[print_bangla]

পানছড়ি প্রতিনিধি:

আস্থা, নিরাপত্তা ও আধুনিক ব্যাংকিং আজ রবিবার ৫ জুলাই সেবার ২৫ বছর গৌরবময় পথচলা পূর্ণ করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক’। “আস্থায় অবিচল ২৫ বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে ব্যাংকিং সেবা বঞ্চিত প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারের ‘পানছড়ি এজেন্ট ব্যাংকিং আউটলেট’ স্থানীয় অর্থনীতিতে এক নতুন গতিশীলতা সৃষ্টি করেছে। বিগত ২৫ বছর ধরে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার সাথে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। দুর্গম পার্বত্য অঞ্চলেও প্রযুক্তিনির্ভর ও সহজ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে পানছড়ি এজেন্ট ব্যাংকিং আউটলেটটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমানে এই আউটলেটের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ অত্যন্ত সহজে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, ডিপিএস (DPS), এফডিআর (FDR), সরকারি-বেসরকারি ইউটিলিটি বিল পরিশোধ এবং বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের টাকা মুহূর্তেই গ্রহণ করতে পারছেন। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ (Loan) সংক্রান্ত তথ্য ও পরামর্শ সেবাও মিলছে এখানে। পানছড়ি এজেন্ট ব্যাংকিং আউটলেট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই ব্র্যাক ব্যাংকের মূল লক্ষ্য। ২৫ বছরের এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের যে অভূতপূর্ব সাড়া ও আস্থা মিলেছে, তা আগামী দিনে আরও উন্নত সেবা প্রদানের অনুপ্রেরণা জোগাবে।
নিরাপদ, দ্রুত এবং ডিজিটাল ব্যাংকিংয়ের এই অগ্রযাত্রায় শামিল হতে এবং যেকোনো ব্যাংকিং প্রয়োজনে পানছড়ি বাজারস্থ পানছড়ি এজেন্ট ব্যাংকিং আউটলেটে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ২৫ বছর পূর্তি: পানছড়ি আউটলেটে গ্রাহক সেবার এক অনন্য মাইলফলক

০৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top