
ইফতেখার আলম,
শেরপুর (বগুড়া) প্রতিনিধি-
১১ জুলাই ২০২৬ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন উপলক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটির উদ্যোগে (৭ জুলাই) রবিবার সন্ধ্যার দিকে বগুড়ার নিশিন্দারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের অফিস কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন এবং সভাপতি ই ডব্লিউ এফ মহোদয় সভাপতির দায়িত্ব পালন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন,বগুড়া জেলা শাখা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. আজিজুর রহমান সুমন, সিনিয়র সহ-সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা শাখা, এছাড়া ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, মো. রইছ উদ্দিন, আজীবন সদস্য, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ঢাকা কেন্দ্রীয় কমিটি এবং রেজাউল কবির সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান শফিউল কবির সহ-সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা কমিটি। মো: কফিল উদ্দিন সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, উপজেলা শাখা, শেরপুর, বগুড়া। মো: বাবু, সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নন্দীগ্রাম এবং সেক্রেটারি।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জনাবা ফাতেমা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা। অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন সুদেব কুমার দাস, সাধারণ সম্পাদক, মানবাধিকার ফাউন্ডেশন, বগুড়া জেলা শাখা এবং মো: নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা শাখা। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল আগামী ১১ জুলাই সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি ঢাকা কর্তৃক আয়োজিত আলোচনা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণ প্রাক্কালে জেলা কমিটির প্রস্তুতি সভা। জেলা কমিটির সভায় প্রধান অতিথি বলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা অত্যন্ত সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আত্ম-মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। তিনি সবাইকে উপদেশ প্রদান করেন যে,মাঠ পর্যায়ে কার্যক্রম করতে যে সমস্ত বাধা রয়েছে সেগুলো কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আলোচনা সভায় সাধারণ সম্পাদক তার উদ্বোধনী বক্তব্যে বলেন যে, দ্রুত সময়ের মধ্য যে সমস্ত উপজেলায় কমিটি গঠিত হয়নি, সে সমস্ত উপজেলাতে কমিটি গঠন করা হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং ঢাকার সম্মেলনে সবাইকে একতাবদ্ধ হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান। সভায় সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যে বলেন যে, আন্তর্জাতিক সম্মেলন সফল করতে হবে এবং তিনি সবাইকে ঢাকায় অংশগ্রহণ করার জন্য নির্দেশনা এবং বিনীত অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ সবাই বক্তব্য প্রদান করেন, আলোচনা সভায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন সার্থক হবে এই আশাবাদ ব্যক্ত করেন। জে/এ
