রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

ধুনটে শ্রেণী কক্ষে সিনেমা প্রদর্শনসহ ৪ অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

মানাস মিডিয়ায় ভিডিও প্রতিবেদন প্রকাশের পর বগুড়ার ধুনটে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েসকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করা হয়েছে। হাজিরা খাতায় সই করে বিদ্যালয়ে অনুপস্থিত, শ্রেণীকক্ষে সিনেমা প্রদর্শন, অপরিষ্কার শৌচাগার ও শহীদ মিনারের পাদদেশে ছাগল বিচরণের অভিযোগে তাকে শোকজ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে ক্ষুদ্র মেরামত প্রকল্পের আওতায় বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে ১ জুলাই দুপুর প্রায় ৩ টায় মানাস মিডিয়ার সাংবাদিক গোলাম রব্বানী ও সুমন হোসেন ওই বিদ্যালয়ে পৌছেন। সেখানে প্রধান শিক্ষক হাজিরা খাতায় সই করে বিদ্যালয়ে অনুপস্থিত, শ্রেণীকক্ষে ভারতীয় সিনেমা প্রদর্শন, অপরিষ্কার শৌচাগার ও শহীদ মিনারের পাদদেশে ছাগল বিচরণের দৃশ্য ভিডিও ধারন করেন ওই দুই সাংবাদিক।
এসব দৃশ্য নিয়ে ৩ জুলাই মানাস মিডিয়ায় ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনটি উপজেলা শিক্ষা কর্মকর্তার নজরে এলে তিনি ৫ জুলাই প্রধান শিক্ষককে শোকজ করেন। শোকজ নোটিশে তাকে ৩ কার্যদিবসের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। এ বিষয়ে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েসের বক্তব্য জানতে তার মুঠোফোনে বার বার যোগাযোগ এবং ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি। ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইয়্যেদা জাহান বানু বলেন, মানাস মিডিয়া’র প্রতিবেদন দেখে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে শ্রেণী কক্ষে সিনেমা প্রদর্শনসহ ৪ অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top