রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন-ইউএনও মো. জাকির হোসেন 

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-

বিলাইছড়িতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক এবং প্রথাগত নেতা-নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন। তিনি সোমবার (৬ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা কনফারেন্স রুমে এই মতবিনিময় বা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, রেঞ্জার আব্দুর রাজ্জাক, এস, আই তানভীর আলম, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদারসহ প্রায় দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন-ইউএনও মো. জাকির হোসেন 

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top