রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

লোকায়নের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো পুঁথি পাঠ উৎসব

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

পুঁথি পাঠ উৎসব-১৪৩৩ এ শুরুতেই পুঁথি পাঠ করেন লোকায়নের শিল্পীরা। বাউল সাধক নূর ইসলামের দোতারার সাথে পুঁথি পাঠ করেন পুঁথি পাঠক জাকির হোসেন। পাশাপাশি লোকায়নের এই পুঁথি পাঠ উৎসবে পুঁথি পাঠ করেন বিশ্ব বাংলা ফাউন্ডেশনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে পুঁথি নিয়ে গবেষণাপত্র পাঠ করেন ড. হাসান রাজা ও পুঁথি গবেষক ও ছড়াকার কামাল খাঁ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজশাহী আবৃত্তি চর্চাকেন্দ্রের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও লোকায়নের উপদেষ্টা শিহাবুল ইসলাম এবং প্রফেসর ড. আমিরুল ইসলাম কনক। লোকায়ন সভাপতি মহুয়া মল্লিক জেবার বক্তব্যের মধ্য দিয়ে পুঁথি পাঠ উৎসব-১৪৩৩ এর সমাপ্তি ঘটে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

লোকায়নের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো পুঁথি পাঠ উৎসব

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top