রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

ধুনটে পল্লী উন্নয়ন দিবস পালিত

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয় বোর্ড (বিআরডিবি) আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালী, আলোচনা সভা, ঋণের চেক এবং সুফলভোগীদের মাঝে চারা গাছ বিতরণ। সোমবার সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয় বোর্ড (বিআরডিবি) কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। স্বাগত বক্তব্য রাখেন ধুনট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। ধুনট উপজেলা সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম ও সুফলভোগী দুলাল মল্লিক। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে পল্লী উন্নয়ন দিবস পালিত

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top