রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম কানুদাসকাঠি গ্রামের বাসিন্দা মো. মামুন জোমাদ্দার (৪৫)-কে গাঁজাসহ আটক করা হয়। তিনি হারুন জোমাদ্দারের ছেলে।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজা কার্যকর করার জন্য দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top