
অন লাইন ডেক্স:এবারের বিশ্বকাপ জমে উঠেছে এরই মধ্যে। একেপর পর এক অনেক নামিদামী দলগুলো বাদ পড়ে গেছে। আর আজকে আর মাত্র কয়েক ঘন্টা পরে শেষ ষোলোর নকআউট ম্যাচে মিসরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জমজমাট লড়াইয়ে মাঠে নামার আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে।
ম্যাচটিতে তীব্র গরম আর অদৃশ্য প্রতিপক্ষ হবে না আলবেসিলেস্তাদের। যুক্তরাষ্ট্রের আটলান্টার শীতাতপ নিয়ন্ত্রিত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে এই খেলা হবে। তাই তাপমাত্রা নিয়ে ভাবনার কিছু নেই।এটিউ আপাতত স্বস্তির খবর।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টসে’র প্রতিবেদন অনুযায়ী, এর আগে গ্রুপ পর্বে ডালাসে অস্ট্রিয়া এবং জর্ডানের বিরুদ্ধে জয়ের সময়কার মতোই, এই ভেন্যু শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। তাই তাপ (দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পূর্বাভাস দেওয়া হয়েছে) নিয়ে কোনো উদ্বেগের কারণ হবে না।
রাউন্ড অব ৩২ এ কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে আর্জেন্টিনা মিয়ামির আর্দ্রতা ও গরমে বেশ ভুগেছিল। যার ফলে বেশ কয়েকজন খেলোয়াড় পেশিতে টান অনুভব করেন। এতে দলের লেফট-ব্যাক ফাকুন্দো মেদিনা এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়। মিসরের বিপক্ষে এই সমস্যাটা ভুগতে হবে না দলটিকে।
তে আর্জেন্টিনার খেলোয়াড়রা ক্লান্তিহীনভাবে খেলতে পারবে। সেইসঙ্গে নিজেদের শতভাগ পারফরমেন্স করতে পারবে ম্যাচটিতে। তবে নকআউটে কোন দলই নিশ্চিত নয়।
এ/জে