রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

ধুনটে হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট আব্দুল ওয়াদুদ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্দুল ওয়াদুদ।  বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁর সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর এডহক কমিটি গঠিত হয়। অলোয়া গ্রামের কৃতি সন্তান এডভোকেট আব্দুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি বর্তমানে ঢাকা ট্যাক্সেস বারের একজন বিজ্ঞ আইনজীবী ও কর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি বেশ কিছু আইন গ্রন্থের সংকলনকারী হিসাবেও সমাদৃত। সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এডভোকেট আব্দুল ওয়াদুদ বলেন- আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য জনাব গোলাম মোঃ সিরাজ সাহেব এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে, নবনির্বাচিত সভাপতিকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিনন্দন জানিয়েছেন।

a/j

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট আব্দুল ওয়াদুদ

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top