সিরাজগঞ্জে পুলিশের জালে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য

[print_bangla]

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সলঙ্গা থানা পুলিশ পাচলিয়া বাজার এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো– বাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী  সুফিয়া খাতুন (৪০), নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা (৩৫), আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা (২৪), আনিলছের মেয়ে পারভীন (৩০), মৃত সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি (২৫),  হারুন মিয়ার মেয়ে  রজিনা আক্তার সায়দা (৩০), আরজু মিয়ার মেয়ে  বিউটি খাতুন(৩৫), ওস্তার মিয়ার মেয়ে  শেফা আক্তার (২১), হেলাল উদ্দিনের মেয়ে তামান্না (৩০), মৃত দুলাল হোসেনের মেয়ে জুমা (২০),  ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকী (২০)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পাঁচিলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে পুলিশের জালে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য

০৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top