রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

নলতায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির করুণ মৃ-ত্যু

[print_bangla]

সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকারা গ্রামে মোশাররফ গাজী নামের এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্টে করুন মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭ টায় এই ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত মোশারফ গাজী (৬০) পাইকারা গ্রামের মৃত ফেরাসতুল্লা গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোশাররফ গাজী একটি পুরাতন টেবিল ফ্যান মিস্ত্রির থেকে সারাই করে বাড়িতে নিয়ে আসছিল। সন্ধ্যার পরে ঘরে ঢুকে টেবিল ফ্যানটি মাল্টিপ্লাগ এ দেওয়ার চেষ্টা করলে তিনি বৈদ্যুতিক শক খান। তার পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জের নারায়ণপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের ভাই আরিফ গাজীসহ অন্যান্যরা হাসপাতাল থেকে মোশাররফ গাজীর লাশ নিয়ে ফেরত আসেন রাত ৮ টার দিকে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে দাফন করবে বলে জানা যায়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলতায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির করুণ মৃ-ত্যু

০৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top