
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অভিযান চালিয়ে একাধিক চুরি মামলার আসামি হিসেবে পরিচিত এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওভারব্রিজের নিচে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, উত্তর শিয়ালকাঠি এলাকার বাসিন্দা আব্দুর রহমান সানি (২০)। তিনি আবুল কালাম হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সানিকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় একাধিক চুরি মামলা রয়েছে।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...