
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি-
২০২৬ সনের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঝালকাঠির রাজাপুরের চুনপুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে রাফিয়া নাহার করুনা বৃত্তিপ্রাপ্তি হয়েছে। “রাফিয়া” চুনপুরী গ্রামের ফকির মার্কেট এলাকার শাহ মোঃ দিদার ও নাজমা বেগমের ছোট মেয়ে।
পড়াশোনা নিয়ে শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষক জানান রাফিয়া ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্তই পড়া লেখায় ভালো ছিলো, আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ রাফিয়ার আচরণে মুগ্ধ, ওর ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনা করি।
রাফিয়ার বাবা শাহ মোঃ দিদার ও তার সহ-ধর্মীনি নাজমা বেগম স্কুল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পুর্বক বলেন যে, বর্তমান শিক্ষা ব্যবস্থার যে অবস্থা তার মধ্য দিয়ে বৃত্তি প্রাপ্তির বিষয়টি খুবই কষ্ট সাধ্যের ব্যাপার, তবে আমরা অভিবাক ও স্কুল শিক্ষকদের অনুপ্রেরণা ছিলো নিরলস। মেয়কে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশের সেবায় নিযুক্ত করার ইচ্ছে প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাফিয়ার বাবা দিদার ও তার মা নাজমা বেগম। ইতোমধ্যে “রাফিয়া” রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে বালিকা শাখার ১ম শিক্ষার্থী হিসাবে পড়া-লেখা করছে। জে/এ
