বৃহস্পতিবার ৩রা সেপ্টেম্বর, ২০২৬ ১৯শে ভাদ্র, ১৪৩৩

কাজিপুরের নাটুয়ারপাড়া থেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

[print_bangla]

এনামুল হক/ আনোয়ার হোসেন:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারে এ অভিযান চালানো হয়।

আটক মাহবুবুর রহমান দিপু (২৮) উত্তর রেহাইশুড়িবেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

কাজিপুর থানার অফিসার ইন চার্জ  শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, আটক মাহবুবুর রহমান দিপু  রেহাইশুড়িবেড় গ্রামের মগবাজারের একটি ওয়ার্কসপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরী করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরীর বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুবুর রহমান দিপুকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরের নাটুয়ারপাড়া থেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

৩০ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top