মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন

[print_bangla]

মোঃ রবিউল ইসলাম মিনাল,
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি​​​-

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে রদবদল করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো: শরীফ উদ্দীন। ​আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। ​সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত ওই স্মারকে বলা হয়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন নেসকো পিএলসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ’র পরিবর্তে মেজর জেনারেল (অবঃ) মো. শরীফ উদ্দীন-কে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।
​যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
​এই আদেশের অনুলিপি ও কার্যার্থে বিতরণ ইতিমধ্যেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান, নেসকোর ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট পাঠানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন

১৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top