পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ

[print_bangla]

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় লাইম স্টোন হজ্ব গ্রুপের আয়োজনে পবিত্র হজ পালন উপলক্ষে হজযাত্রীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার নজিপুর লাইমস্টোন ফুড গার্ডেন ও রেস্টুরেন্টে
আলহাজ্ব ইমামুল মোত্তাকিনের
সভাপতিত্বে দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হজ প্রশিক্ষক মাওলানা রফিকুল ইসলাম ও মাওলানা আজিজার রহমান বলেন, প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীর হজের তাৎপর্য, ইবাদতের সঠিক পদ্ধতি এবং সৌদি আরবে অবস্থানকালীন বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। আয়োজকরা জানান, হজযাত্রীরা যেন সঠিকভাবে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ

৩০ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top