
সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ীসহ ২ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। গত ১৩ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালি থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে টাংগন পশ্চিমপাড়া গ্রামের মোসা. বিলকিস (৪৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা অবৈধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
একই সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে মাদক ক্রয় করে সেবনের অপরাধে বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার মো: আনিসুর রহমানের ছেলে মো: কাফি রহমান (২৭) এবং একই এলাকার মো: সাদিকুল ইসলাম রোটনের ছেলে মো: আমিন (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জে/এ
