মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দেও সৌজন্য সাক্ষাৎ

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

রাজশাহী সিটি কর্পোরেশনের মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মীরের চক জামে মসজিদ ও তেরখাদিয়া হাউজিং এস্টেট জামে মসজিদের নেতৃবৃন্দ। বুধবার বিকেলে নগরভবনে প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে সাক্ষাৎকালে তাঁরা মসজিদের চলমান নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পরিচালনা কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সাক্ষাৎকালে মীরের চক জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সহ সাধারণ সম্পাদক আবু রায়হান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে তেরখাদিয়া হাউজিং এস্টেট জামে মসজিদের নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে মসজিদের চলমান নির্মাণ কাজের অগ্রগতি এবং তা দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এ সময় পরিচালনা কমিটির পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়। প্রশাসক মহোদয় মসজিদের নির্মাণ কাজ সম্পন্নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দেও সৌজন্য সাক্ষাৎ

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top