মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

রাজশাহী জেলা ডিএসবি কার্যালয়ের বার্ষিক পরিদর্শন সম্পন্ন

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

রাজশাহী জেলা পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। পরিদর্শনকালে তিনি দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নথি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বুধবার (১৫ জুলাই) আয়োজিত এ পরিদর্শনে পুলিশ সুপার ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, নথি সংরক্ষণ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সেবার মান বৃদ্ধি, কাজের স্বচ্ছতা নিশ্চিত এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক ও পেশাদার হওয়ার আহ্বান জানান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শৃঙ্খলা, দক্ষতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সমন্বয়ে দায়িত্ব পালন করলে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও ডিআইও-১ মো. আনিছুর রহমান সরদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিএসবি শাখার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী জেলা ডিএসবি কার্যালয়ের বার্ষিক পরিদর্শন সম্পন্ন

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top