মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

রাজশাহী মহানগরীর পবায় নারীকে জখম করে ছিনতাইয়ের ঘটনায় ২ আসামি গ্রেপ্তার, ছিনতাইকৃত মালামাল উদ্ধার

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

রাজশাহী মহানগরীর পবা থানার তালগাছি এলাকায় এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পবা থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাগমারা উপজেলার বাসিন্দা মনি বেগম (৩৮) শরীয়তপুর জেলার বাবার বাড়ি থেকে গত ১২ জুলাই ২০২৬ তারিখে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। পরদিন ১৩ জুলাই সকাল আনুমানিক ৭টায় তিনি রাজশাহী রেলস্টেশনে পৌঁছে মাহিন্দ্রা (সিএনজি)যোগে বাগমারার উদ্দেশ্যে রওনা দেন।
পরে সকাল আনুমানিক ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে পবা থানার বড়গাছি ইউনিয়নের তালগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে চলন্ত মাহিন্দ্রা (সিএনজি) থেকে তাকে জোরপূর্বক নামিয়ে যাত্রিবেশে সিএনজিতে থাকা ছিনতাইকারী এবং সিএনজি চালক মিলে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও পিঠে গুরুতর জখম করে। এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি কালো ট্রাভেল ব্যাগ এবং কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাকে পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় পবা থানা পুলিশ এবং সাইবার ক্রাইম টিম ছিনতাইকারীদের শনাক্তে কাজ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের সনাক্ত করতে সক্ষম হোন। সনাক্তের পরপরই পবা থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। অতপর টানা ১৮ ঘণ্টার অভিযানের পর গত ১৪ জুলাই ২০২৬ তারিখ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার লিলি হলের উত্তর পাশের আলীগঞ্জ এলাকা থেকে ছিনতাইয়ের প্রধান আসামি সিএনজি চালক মো: ফরহাদ (২৮)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে ছিনতাইকৃত ভিকটিমের মোবা্ইল ফোন, কাপড়-চোপড়ের বস্তা, একটি মাহিন্দ্রা (সিএনজি) জব্দ করা হয়েছে। আসামীর স্বীকারোক্তি ও দেখানোমতে ঘটনাস্থল হতে ভিকটিমের গলায় আঘাত করা চাকুটি উদ্ধার করা হয়েছে।
এছাড়াও মামলার অপর আসামি মো: তরিকুল ইসলাম (২৫)-কে ১৪ জুলাই ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে নওগাঁ জেলার সদর থানার চকপ্রসাদ এলাকা হতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো: শফিকুল ইসলাম পবা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় রাজপাড়া থানার ফুড অফিস এলাকার মো: দৌলত জামানের ছেলে মো: ফরহাদ হোসেন (২৬) এবং পবা থানার বায়া (পালপাড়া) এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো: তরিকুল ইসলাম (২৫)-কে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মহানগরীর পবায় নারীকে জখম করে ছিনতাইয়ের ঘটনায় ২ আসামি গ্রেপ্তার, ছিনতাইকৃত মালামাল উদ্ধার

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top