মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ধুনটে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ দুই বোন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ দুই বোন। ২০২৫ সালের এ পরীক্ষায় একসঙ্গে দুই বোন এমন সাফল্য অর্জন করেছে। একসঙ্গে যমজ দুই বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের ঘটনা এলাকাটিতে আলোচনার জন্ম দিয়েছে। তাদের সাফল্যে পরিবারের পাশাপাশি শিক্ষক, সহপাঠী ও স্থানীয় মানুষের অনেকেই আনন্দ প্রকাশ করেছেন। বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলো, ফাহমিদা আকতার রোদশী ও ফারমিনা আকতার রুপন্তি। তারা উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের শিক্ষক আবু হানিফ ও গৃহিণী রশিদা খাতুনের মেয়ে। দুই বোন পিরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে তারা পিরহাটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
যমজ সন্তানের বাবা আবু হানিফ বলেন, দুই বোন ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। তাদের এ সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও পরিবারের উৎসাহ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তিনি চান, তার সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করুক। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ দুই বোন

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top