বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশন’র শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান 

[print_bangla]

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞা উপজেলা ‘বৃত্তি ফাউন্ডেশ’ এর উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ জুলাই) সকালে আতাতুর্ক মিজান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক ও দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও বৃত্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আজগর, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু তালেব, উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা ও জায়লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক।এছাড়াও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস, কার্যকরী সদস্য মাষ্টার নেয়ামত উল্যাহ, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ সফিক উল্যাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সাইফ উদ্দিন মাহমুদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, পলাশ চন্দ্র দাস, আবদুল কাইয়ুম, জসিম উদ্দিন তমাল, মাসুদুর রহমান, সুব্রত বিশ্বাসসহ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গরা ও বৃত্তি ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক আমেরিকা প্রবাসী রুবেল আলী, পরিচালক ওমান প্রবাসী দেলোয়ার হোসেন,পরিচালক ইতালি প্রবাসী এনামুল হক রিমন, প্রধান পৃষ্ঠপোষক বেলায়েত হোসেন, রকিব উল্লাহ চুন্নু, মিহির মাহবুব, নূরুল আফছার বাবুল ও রেজাউল হোসেন ভুঁইয়াসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসময় ২৩০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদ্রাসার) তৃতীয় শ্রেণি থেকে ৮ম শ্রেণির ২ হাজার ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশন’র শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান 

১৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top