বেনাপোল স্থলবন্দরে সচল আমদানি-রপ্তানি কার্যক্রম

ছবি সংগৃহিত
[print_bangla]

স্টাফ রিপোর্টারঃ টানা তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল–পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুই দেশের এই গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়। এ সময়ে শুধু অতি পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসাসেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, তিন দিনের বন্ধের পর আজ সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। ইতোমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানিও স্বাভাবিক গতিতে চলছে।

তিনি আরো জানান, বন্ধের সময় যাতে পণ্যজট না হয়, সে জন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সমন্বিতভাবে প্রস্তুতি নিয়েছিল।

এদিকে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, বন্ধকালীন সময়েও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কার্যক্রম সচল ছিল এবং পচনশীল পণ্য দ্রুত খালাসে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

এ/জেছবি সংগৃহিত

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বেনাপোল স্থলবন্দরে সচল আমদানি-রপ্তানি কার্যক্রম

৩০ এপ্রিল ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top