শনিবার ১লা আগস্ট, ২০২৬ ১৭ই শ্রাবণ, ১৪৩৩

কাউনিয়ায় অটো গাড়ির ধাক্কায় শিশুর মৃ-ত্যু 

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

কাউনিয়ায় ব্যাটারী চালিত অটো গাড়ির ধাক্কায় শাহানা আক্তার শাকিলা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা চায়ের দোকানদার শাহিন আলমের শিশু কন্যা শাহানা আক্তার শাকিলা তার মায়ের সাথে রোববার রাত পৌনে ৭টার দিকে  কাউনিয়া বাস স্টান্ডে বাবার চায়ের দোকানে যাইতে ছিল।  কাজল মার্কেটের সামনে অন্নদানগর রোড পারাপারের সময় একপর্যায়ে মায়ের হাত থেকে ছুটে গিয়ে চলন্ত ব্যাটারীচালিত অটোর সামনে পড়ে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৯টার দিকে সে মারা যায়। ঘাতক অটো গাড়ি টি আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)শিয়াব উদ্দিন অটোর ধাক্কায় শিশু মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় অটো গাড়ির ধাক্কায় শিশুর মৃ-ত্যু 

২০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top