
মাকসুদুল হক, ঝিনাইদহ
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ-এর কেন্দ্রীয় নেতা প্রখ্যাত শ্রমিকজননেতা কাজী রুহুল আমিন বলেন, ঝিনাইদহের হাজার-হাজার মৎস্যজীবী জেলে শ্রমিকদের বাঁওড়ে সামাজিক মালিকানা তাদের হাতে বুঝিয়ে দিতে হবে। বাঁওড়সহ জলমহাল ইজারা বাতিল করে সামাজিক মালিকানা, শ্রমিকদের ন্যায্য দাবি বিশেষ করে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি, বাঁওড়সহ জলমহাল ইজারা বাতিল করে সামাজিক মালিকানা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্রীয় শিল্প সম্পদ দেশী-বিদেশী পুঁজিপতিদের হাতে তুলে না দিয়ে রাষ্ট্রীয় মালিকানায় আধুনিকায়ন করে চালু করতে হবে। লাভজনক হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি মেনে নেয়া হবেনা। তাই বন্দর ও আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান শ্রমিকনেতা কাজী রুহুল আমিন।
ঝিনাইদহ শহরের ডা. কে আহমেদ সড়কস্থ কার্যালয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে শ্রমিক সভাটি অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকনেতা সুজন বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু তোয়াব অপু, নজরুল ইসলাম, সাহাবুদ্দীন হোসেন, নির্মল হালদার, লালন হালদার প্রমুখ। জে/এ
