বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রার্থীদের অভিযোগে তাৎক্ষণিক সিদ্ধান্ত

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পিরোজপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সেবাপ্রার্থীরা ভূমি, সামাজিক নিরাপত্তা, প্রশাসনিক সেবা, ব্যক্তিগত ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।

জেলা প্রশাসক আবু সাঈদ প্রতিটি সেবাপ্রার্থীর বক্তব্য মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। যেসব বিষয়ে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন।

জেলা প্রশাসন জানায়, জনবান্ধব, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করতে এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রতি সপ্তাহে এ গণশুনানি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের অভিযোগ ও আবেদন উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে জেলা প্রশাসকের গণশুনানি, সেবাপ্রার্থীদের অভিযোগে তাৎক্ষণিক সিদ্ধান্ত

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top