মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

নওগাঁ জেলা পুলিশের অভিযানে ৬ আন্তজেলা গরু চোর গ্রেপ্তার, উদ্ধার ৫ চোরাই গরু

[print_bangla]

নওগাঁ জেলা প্রতিনিধি-

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং র‍্যাব-১২, বগুড়ার সহযোগিতায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে নাটোরের সিংড়া থেকে আন্তজেলা গরু চোর চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে এ ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুরে সংঘটিত একাধিক গরু চুরির ঘটনার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কৃষকের মূল্যবান সম্পদ রক্ষায় গরু চোরদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁ জেলা পুলিশের অভিযানে ৬ আন্তজেলা গরু চোর গ্রেপ্তার, উদ্ধার ৫ চোরাই গরু

২২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top